সাঁথিয়ায় ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


এস.এম.জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ 
পাবনার সাঁথিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক। সিএনজি উদ্ধার করেছে।

থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে থানার ধুলাউড়ি মোড় থেকে সিএনজিসহ ৩ মাদক ব্যবসাীকে আটক করে। 

এসময় তাদের নিকট থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো পবনা সদর থানাধীন হলুদবাড়িয়া গ্রামের জাকেরের ছেলে সাইফুল ইসলাম, একই গ্রামের সেকেনের ছেলে রইজ উদ্দিন ও নলদহ গ্রামের আছান মোল্লার ছেলে গনি মোল্লা। 

সাঁথিয়া থানা ওসি জাহাঙ্গীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। থানায় মাদক আইনে মামলা হয়েছে।