পাবনা-৪ আসনে ১লক্ষ ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী হবে- ঈশ্বরদীতে পথসভায় পাঞ্জাব বিশ্বাস


নিজস্ব প্রতিনিধিঃ
"সন্ত্রাস ও মাদকের রক্তাক্ত জনপদ খ্যাত ঈশ্বরদী উপজেলা সম্বলিত পাবনা-৪ আসন(ঈশ্বরদী-আটঘরিয়া)। এই অঞ্চলে নজিরবিহীন উন্নয়নের পরেও শুধুমাত্র সন্ত্রাস ও দলীয় কিছু দুষ্ট নেতাকর্মীদের কারনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আজ ম্লান হয়ে গেছে। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যদি এই আসনে যোগ্য নেতাকে নৌকার মাঝি হিসেবে পাঠায় তবে ঈশ্বরদী-আটঘরিয়াবাসী একলক্ষ ভোটের ব্যবধানে নিশ্চিত বিজয়ের মধ্যদিয়ে এই আসনটি আবারও উপহার দিতে পারবে"

বৃহস্পতিবার (৯আগষ্ট) সারাদিন ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় ও শহরের বাজারে জনসংযোগ শেষে বিকালে শহরের পোষ্ট অফিস মোড়ে পথসভায় বক্তব্য প্রদানকালে পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস। 


তিনি বলেন, যেসব বিদেশী অর্থনৈতিক গবেষক নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মানের ঘোষনা দিলে বলেছিলো বাংলাদেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে তারা আজ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে অবাক বিস্মিত। বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুতবেগে উন্নতির শিখরে আরোহন করছে।

যে বাংলাদেশ কে বিএনপি জঙ্গীরাষ্ট্রের তকমা উপহার দিয়েছিলো সেই দেশ আজ মায়ানমারে নিপীড়িত দশ লক্ষ রোহীঙ্গাকে নিরাপদ আশ্রয় দিয়ে বিশ্বনেতার কাছ থেকে মানবিক রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে প্রিয় নেত্রীকে আজ বিশ্বনেতারা মাদার অব হিউম্যানিটি উপাধি দিয়েছে। পাবনায় ট্রেন চলছে, পারমানবিক বিদ্যুতকেন্দ্র স্থাপিত হয়েছে। মিয়ামমারের সাথে সমুদ্র সিমানা বিজয়ের মত সাফল্য গুলো সম্ভব হয়েছে প্রিয় নেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারনে।

এসময় তিনি আরোও বলেন, নিশ্চিয় প্রিয় নেত্রী সঠিক সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে এই আসনে আবাবো আওয়ামীলীগ তথা নৌকার সুনিশ্চিত বিজয় নিশ্চিত করবেন। সবাইকে প্রিয় নেত্রীর সিদ্ধানের উপর আস্থা রাখতে ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি।


এসময় লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনিস মোল্লার সভাপতিত্বে অন্যান্যের  মাঝে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম.আখতারুজ্জামান, আওয়ামীলীগ নেতা তুতুল বিশ্বাস,  ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, সাংঠনিক সম্পাদক খন্দকার আনিসুর রহমান প্রমুখ।

এসময় সেখানে বিপুল পরিমান ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগ নেতাকর্মীবৃন্দ ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।