পাবনায় কাগজপত্র ঠিক থাকায় মোটরসাইকেল চালকদের হেলমেট উপহার দিয়েছে পুলিশ


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় শতভাগ কাগজ পত্র ঠিক থাকা মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট উপহার দিয়েছে পাবনা জেলা পুলিশ।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আজ রবিবার ১২ ই আগস্ট দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে যানবাহনের কাগজপত্র পরিক্ষা নিরিক্ষা করে জেলা ট্রাফিক পুলিশ।

এসময় বাস ট্রাক ও মোটর সাইকেল চালকদের কাগজপত্র পরিক্ষা করা হয়।

কাগজপত্র ঠিক থাকায় মোটর সাইকেল চালকদের হেলমেট পরিয়ে দেন পাবনার অতিরিক্ত পুলিশসুপার গৌতম কুমার বিশ্বাস। অভিযানে কাগজপত্র ঠিক না থাকায় মামলা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনার ট্রাফিক ইন্সেপেক্টর (১)আবুহেনা মোস্তফা নোমান, ট্রাফিক ইন্সেপেক্টর হাসান মিয়া,সার্জেন্ট আহসান।

জেলা ট্রাফিক অফিস সুত্র জানায়, গত ৫ ই আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ৭৩৩ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও চার লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।