পাবনায় প্রভাবশালীদের দখলে পানি নিষ্কাশন খাল, রাস্তাসহ তলিয়ে গেছে ফষলী মাঠ

নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কোদালিয়া,শাহপুর, বাড়ইপাড়া এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খালটি প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় ঐ অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে জনসাধারণের চলাচলের রাস্তাসহ ফষলী মাঠ।

এতে শাহপুরের বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সড়কটি পানিতে চলিয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে রাস্তায় এখন প্রায় হাটুজল। নারী, বৃদ্ধ, শিশুসহ এলাকার বিপুল পরিমান জনগনের চলাচলের রাস্তাটিতে ঝুকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।


এছাড়া ঐ এলাকার প্রায় ২শতাধিক একর ফষলী জমি পানিতে চলিয়ে গেছে। সদ্য রোপন করা আমন ধানের মাঠ এখন হাবুডুবু খাচ্ছে পানিতে। তলিয়ে গেছে বাড়ি, বাগানসহ সবজীর ক্ষেত। এতে করে কৃষকরা বিরাট ক্ষতির সম্মুক্ষিন হয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ এই অঞ্চলের একটি প্রভাবশালী মহল পানি নিষ্কাশনের একমাত্র খালের (চিকনাই নদীর শাখা) কোদালিয়া নামক স্থানে দখল করে নিজেদের জমি দাবী করে পুকুর খনন করে পাড় বেধে পানি স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করায় এই জলাবদ্ধতা সষ্টি হয়েছে। 


তারা আরোও বলেন দখলদাররা প্রভাবশালী হওয়াতে ভয়ে কেউ কিছু বলে না। একাধিকবার ইউপি চেয়ারম্যানকে জানিয়েও তারা এই সমস্যার সমাধান পান নি। এই সমস্যার সমাধানে প্রশাসনের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে পাবনা সদর উপজেলা ইউএনও মো. জয়নাল আবেদীন বলেন, তিনি এমন কোন অভিযোগ তিনি পান নি। তবে অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।