মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রমিস ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধিঃ
"মাদককে না বলি,মাদকমুক্ত সমাজ গড়ি" এই শ্লোগানকে বুকে ধরে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রচেষ্টা নিয়ে প্রমিস-ফাউন্ডেশন এর উদ্যোগে এবং 'রানা গ্রুপ অব ইন্ড্রাস্টিজের পৃষ্ঠপোষকতায় পাবনার আশুতোষপুরে শুরু হলো 'আশুতোষপুর আন্ত: ফুটবল টুর্নামেন্ট-২০১৮।

বাঙ্গালী জাতির ৭ বীরশ্রেষ্ঠ সন্তান এবং আশুতোষপুর শহীদ একাদশ এর নামে ৮ দল নিয়ে আজ উদ্ভোধন হলো উক্ত টুর্নামেন্টের।

জাতীয় সংগীত, মাদকবিরোধী র‍্যালী এবং শোকের মাসে ১মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে এই টুর্নামেন্টের উদ্ভোধন করেন রবিউল মার্কেট এন্ড এ্যাপার্টমেন্ট এর সত্বাধীকারি জনাব তৌহিদ খাঁন এবং প্রমিস-ফাউন্ডেশন এর উপদেষ্টা দেওয়ান আব্দুল্লাহ।

শুক্রবার ১০ আগস্ট থেকে শুরু হয়ে আগামি ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

উল্লেখ্য ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এখনো পর্যন্ত সমাজ উন্নয়নে অগ্রনী ভূমিকা পালণ করছে প্রমিস-ফাউন্ডেশন। প্রমিস-ফাউন্ডেশন স্বপ্ন দেখে এই টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং প্রতিষ্ঠিত হবে মাদকমুক্ত এক আলোকিত সমাজ। 

প্রতিষ্ঠার পর থেকেই বাল্যবিবাহরোধ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরীর কাজ করে যাচ্ছে প্রমিস ফাউন্ডেশন।