বার্তাকক্ষঃ
পাবনায় ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি পাবনা ক্যাবল ভিশনের (পিসিভি) এর ইন্টারনেট সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহক।
একাধিক গ্রাহকের অভিযোগ সূত্রে জানা গেছে, পাবনা ক্যাবল ভিশনের ইন্টারনেট সেবা নিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে দিনের অফিস টাইমে ইন্টারনেটের গতি থাকছে না। কোন কোন সময় লাইন একদমই পাওয়া যাচ্ছে না।
গ্রাহকদের অভিযোগ, পিসিভির গ্রাহক সেবার জন্য যে ফোন নাম্বার দেয়া আছে সেখানে ফোন করে প্রায় সময় লাইন ব্যস্ত পাওয়া যায়। অভিযোগ দিলে তা নোট করছি বলে ফোন কেটে দেয়। অভিযোগের পর অভিযোগ দিয়েও কাংখিত সেবা মিলছে না।
এবিষয়ের অভিযোগের সত্যতা জানার জন্য পাবনা ক্যাবল ভিশনের ইন্টারনেট সেবা প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করে রিসিপশনের মোবাইল নাম্বার 01749496055 তে ফোন করলেও ইন্টারনেট সেবার দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায় নি।
প্রি-পেইড বিলিং সিস্টেম হওয়ায় গ্রাহকদের সাথে একপ্রকার প্রতারনা করেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পাবনা ক্যাবল ভিশন।
