২১শে আগষ্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবীতে সাঁথিয়ায় স্কাই এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল


সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় সাবেক ছাত্রনেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন স্কাই এর নেতৃত্বে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার ২১ শে আগষ্ট বিকেলে সাঁথিয়া বাজারে উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও পাবনা-১ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেন স্কাই। 


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ যুগ্ন-সাধারন সম্পাদক মোঃরেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আঃরশিদ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহাদত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রিপন হোসেন প্রমুখ সহ সহস্রাধিক আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ,  শ্রমিকলীগ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি সাঁথিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।