ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর দাশুড়িয়াতে সড়ক দূর্ঘটনায় রাসেল (৩০) নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার ২ জুলাই বিকেল ৩টায় তিনি রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

নিহত রাসেল পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের আব্দুর রহমান এর ছেলে এবং আইকে রোড় নতুন রুপপুর মসজিদের ইমাম হাফেজ সানোয়ার হোসেন শাহিন এর ছোট ভাই।

জানা যায়, আজ সোমবার সকাল ৯ টায় বাই সাইকেল যোগে কাজে যাওয়ার উদ্দেশ্যে রাসেল বাড়ী থেকে বের হয়।

দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় পৌছালে পিছন থেকে একটি অটোবাইক রাসেলকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। 

মূমুর্ষ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন। 

নিহত রাসেলের একটি শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।