পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (১৬) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার দিলপাশার স্টেশন সংলগ্ন বাওনজান ব্রীজ নামক এলাকায় এঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, দুপুরে ওই এলাকার রেললাইনে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদেরকে খবর দেয়।
খবর পেয়ে বিকালে এসআই শাহবুদ্দিন লাশটি উদ্ধার করে। তিনি জানান, তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
নিহতের মাথায় মারাত্মক জখম হয়েছে। পরিচয় পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের মাথায় মারাত্মক জখম হয়েছে। পরিচয় পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তার পড়নে নিল রং এর ফুল প্যান্ট ও গেঞ্জি ছিলো।
