পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


পাবনা প্রতিনিধিঃ
পাবনার সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । 

আজ সোমবার (৯জুলাই) সকালে উপজেলার দোগাছি ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার একটি ইটভাটা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম শাজাহান মন্ডল (৫৫)। তিনি একই ইউনিয়নের সদিরাজপুর গ্রামেরর চন্দর মন্ডলের ছেলে এবং ইট বালু ব্যবসায়ী।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত রাতের কোন এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা শাজাহান মন্ডলকে কুপিয়ে হত্যা করে একটি ইটভাটায় ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। 

সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। 

এ ঘটনায় পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।