পাবনা প্রতিনিধিঃ
পাবনায় একটি বিশাল আকৃতির গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৪ জুলাই) রাত সোয়া আটটায় সদরের পাটকিয়াবাড়ি থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। এসময় তার বসতভিটা থেকে গাছটি উদ্ধার করা হয়।
আটককৃত হৃদয় হোসেন (৩৪) পাটকিয়াবাড়ির ফুরকান আলীর ছেলে। অভিযানিক দল জানান, ধৃত আসামি বেশ আগে থেকেই নিজবাড়িতে গাঁজার চাষ করছিলো।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পুলিশের এমন মাদক বিরোধী অভিযান জেলা জুড়ে অব্যাহত রয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
