ঈশ্বরদীতে শেখ হাসিনার আগমন উপলক্ষে জুবায়ের বিশ্বাসের নেতৃত্বে আনন্দ মিছিল ও পথসভা



ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনার আগমন ও পাবনা পুলিশ লাইন মাঠের জনসভা সফল করার লক্ষে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাসের নেতৃত্বে ঈশ্বরদীতে আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জুলাই) বিকালে জুবায়ের বিশ্বাসের নেতৃত্বে চারশতাধিক মোটরসাইকেলের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি ঈশ্বরদী আলহাজ্ব মোড় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার আলহাজ্ব মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পাবনা ও ঈশ্বরদীতে স্বাগত জানিয়ে স্লোগান দেয়া হয়।

পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ।


পথসভায় বক্তারা আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কথা উল্লেখ করেন। এসময় তারা আগামী ১৪ ই জুলাই পাবনা পুলিশ লাইন মাঠের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। 

সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনিত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে আওয়ামীলীগ কে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এনে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঈশ্বরদী বাসীর প্রতি আহবান জানান।

উল্লেখ্য আগামী ১৪ ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদীর রুপপুরে আনবিক প্রকল্পের ২য় ইউনিটের চুল্লির ঢালাই কাজ ও নবনির্মিত ঈশ্বরদী-ঢালারচর রেলপথের ১ম ফেজ (মাঝগ্রাম-পাবনা) এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এদিন বিকালে পাবনা পুলিশ লাইন মাঠে পাবনা জেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় ভাষন দেবেন।