পাবনা প্রতিনিধিঃ
পাবনার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুহুল মোল্লা (৫৫) নামে এক জনের করুণ মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে সদরের ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজারের রাস্তার পাশে থাকা বিদ্যুতের পোলের সাথে সিএনজি আটোরিকশাটি ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। এসময় চালক দ্রুত পালিয়ে যায়।
নিহত ব্যক্তি সুজানগর উপজেলার খয়রান গ্রামের ইন্তাজ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সুজানগর থেকে পাবনাগামী একটি সিএনজি এ দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পরেছিল বলে তারা জানান। তবে এ সড়ক দুর্ঘটনার জন্য চালকের অবহেলাকেই দায়ি করছেন ।
তারা বলছে একজন সিএনজি চালক সে কিভাবে যাত্রীদের গাড়িতে রেখে চলন্ত গাড়িতে ঘুমিয়ে পরে? এসময় তারা চালককে দ্রুত আটক করে শাস্তির দাবি করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির লাশ ঘটনাস্থল থেকেই স্বজনেরা বাড়ি নিয়ে গিয়েছে এবং আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
