সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনায় ২৪ ঘন্টার ব্যাবধানে জেলার আতাইকুলা থানার মোমিন হোসেন (২৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে থানার ভুলবাড়িয়া ইউনিয়নে পারঘাটা বিলের একটি ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে লোকেরা বিলের পাশের রাস্তায় রক্ত দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরের ডোবা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত যুবক ধুলাউরি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের মৃত জানু প্রামানিকের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চত করে জানান কে বা কারা কখন কি কারনে তাকে হত্যা করেছে জানা যায়নি তবে রাতের কোন সময় যুবককে শ্বাসরোধ করে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
উল্লেখ্য গতকাল সোমবার সকালে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর সদিরাজপুরে শাহজাহান মন্ডল (৫৫) নামে এক বালু ব্যবসায়ী কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
২৪ ঘন্টা পার না হতেই আরেক জনের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
