মিজান তানজিলঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাবনায় পালিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণার্ঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রুহুল আমিন,(শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, জেলা মৎস কর্মকর্তা আব্দুর রউফ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন,জেলা সমাজসেবা কার্যালয়ের প্রভেশন অফিসার পল্লব সহ সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনষ্ঠানে কাজে ভালো পার্ফমেন্স এর জন্য সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নেজারত ডেপুটি কালেক্টরেট তানভীর হাসান ও জেলা প্রশাসকের কার্যালয়ের আইটি সেকশনের মুরাদ হোসেনকে শুদ্ধাচরন পুরস্কার তুলে দেওয়া হয়।
