পাবনা প্রতিনিধিঃ
আগামী ১৪ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাবনা পুলিশ লাইন ময়দানে আগমনকে সফল করা উপলক্ষে সদর উপজেলার সাদুল্লাহপুর ইউনয়িন আওয়ামীলীগের আয়োজনে আনন্দ মিছিল ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় সাদুল্লাহপুর ইউনিয়নের পরিষদের সামনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আগামী ১৪ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাবনা পুলিশ লাইন ময়দানে আগমনকে সফল ও স্বার্থক করতে সবাইকে আহব্বান জানানো হয়।

