সাঁথিয়ায় নির্মান কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে বেইলী ব্রীজ


এস,এম জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার সাঁথিয়া-মাধপুর স্থানীয় মহাসড়কে নির্মাণাধীন একটি ব্রিজের টেম্পোয়ারি বেইলি ব্রিজ নির্মাণ কাজ শেষ হতা না হতেই ভেঙে গেছে।

বৃহস্পতিবার (১২জুলাই) সকালে ব্রিজটি ভেঙে পড়লে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, পাবনা সড়ক ও জনপথের অধীনে সাঁথিয়া-মাধপুর সড়কে বোয়াইলমারী গোরস্থান সংলগ্ন একটি নতুন ব্রিজের কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সকে দেয়া হয়। সেখানে যানবাহন চলাচলের জন্য টেম্পরারি একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। 

দুই দিন অতিবাহিত হতে না হতেই যানবাহনের ভারে ব্রিজের চেকার্ড প্লেট ভেঙে যায়। 

এ সময় একটি ট্রাক ব্রিজের ওপর দিয়ে যেতে লাগলে ট্রাকসহ প্লেটগুলো ভেঙে পড়ে। সড়ক ও জনপথ বিভাগের গাফলতি আর ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়মকেই দায়ী করছে এলাকাবাসী।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনুছ অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি মিজানুর রহমান জানান,দ্রুতসময়ের মধ্যে বেইলী ব্রীজটি মেরামত করে যান চলাচলের উপযোগী করে তুলছি আমরা।

এ ব্যাপারে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি, যদি ঠিকাদারি প্রতিস্থানের কোন অনিয়ম থাকে তাহলে তদন্ত্র সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।