স্বাগতম বঙ্গবন্ধুকন্যা- পাঞ্জাব বিশ্বাস

"বিশ্বনেত্রী বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষ নিন "

যাঁর আলোকিত নেতৃত্বেঃ
* একসময়ের বিশ্বস্বীকৃত জঙ্গিরাষ্ট্র খ্যাত বাংলাদেশ আজ মানবিক রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে বিশ্বসভায়।

* শত প্রতিকুলতার ভেতরেও জাতীয় প্রবৃদ্ধির সূচক অবাক করেছে পৃথিবীর বরেণ্য অর্থনীতিবিদদের।

* দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রেখে সমুদ্রসীমা নির্ধারন এবং দেশের সীমানায় যুক্ত করছেন ব্যাপ্তি বিকাশ এবং অপার সম্ভাবনা।

* আমাদের প্রতিবেশী মহান স্বাধীনতা যুদ্ধের পরীক্ষিত বন্ধুদেশ ভারতের সাথে দীর্ঘদিনের অমিমাংশিত স্থলসীমানা নির্ধারন করার মধ্যদিয়ে বেঁধেছেন মহান বন্ধুত্বের ঐতিহাসিক রাখিবন্ধন।

* মঙ্গা দুর্ভিক্ষের কলঙ্কিত পরিচয়ের জায়গায় দিয়েছেন ক্ষুধামুক্তির জাগতিক শ্রেষ্ঠ উপহার জাতিকে।

* ভিক্ষুক জাতির পরিচয়ের জায়গায় দিয়েছেন মধ্যাকাশ জয়ের গৌরবময় ইতিহাস।

* জাতীয় অর্থনীতিতে দিয়েছেন বিস্ময়কর শক্তিবান এক দৃঢ় মেরুদন্ড।

* আধুনিক সভ্যতার ভিত্তি বিদ্যুৎ, টেলিযোগাযোগ, জলে স্থলে যোগাযোগ ব্যবস্থায় এনেছেন মহা বিস্ময়।

* পার্বত্য শান্তিচুক্তি, বারো লক্ষ রোহারিঙ্গার আশ্রয় তাঁকে দিয়েছে মাদার অব হিউম্যানেটির সম্মান আর জাতিকে করেছেন মানবিক চেতনায় উদ্ভাসিত।

* প্রযুক্তিতে এনেছেন আলোকিত সম্ভাবনা।

*রূপপুর আনবিক প্রকল্প, পদ্মাসেতু, মেট্রোরেল, বাস্তবায়নের মধ্যদিয়ে বাঙ্গালীকে করেছেন আত্মবিশ্বাসী জাতি।

* জঙ্গিবাদ, মাদক নির্মূলের মধ্যদিয়ে দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা জাতিকে করেছে আশান্বিত।

সেই মানবতার জননী, বিশ্বের এক গৌরবোজ্জ্বল আলোকবর্তিকা প্রিয় নেত্রী শেখ হাসিনা আগামী ১৪ই জুলাই আসবেন পাবনায়। সেই আনন্দে গভীর প্রতিক্ষায় উত্তরজনপদ।

স্বাগতম প্রিয় নেত্রী,
আমরা তোমার উন্নয়ন সম্ভাবনার অকৃত্রিম সহযাত্রী।
জয় বাংলা।                             
জয় বঙ্গবন্ধু।