বেড়ায় মা,খালা ও ভাইকে হত্যাকারী সেই যুবক তুহিন গ্রেফতার


এস.এম.জহুরুল হক,বেড়াঃ
পাবনার বেড়া উপজেলার সোনাপদ্মা গ্রামে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন নিহতের ছেলে তুহিন শেখকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের জনৈক ফেরদৌস মেম্বারের বাড়ি থেকে তুহিনকে আটক করে। 

আটকের পর তাকে এ ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (৭ জুলাই) দুপুরে পাবনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনে এ এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার জিহাদুল কবির জানান, গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা, খালা ও ছোট ভাইকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় তুহিন।

প্রসঙ্গত: গত বুধবার (৪ জুলাই) ভোরে বেড়া উপজেলার সোনাপদ্মা গ্রামে মা বুলি খাতুন, ছোট ভাই তুষার ও আপন খালা নছিমন খাতুন ওরফে মরিয়ম কে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের বড় ছেলে তুহিন হোসেনের বিরুদ্ধে।