ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৯জুললাই) বিকেল সাড়ে চারটার দিকে পৌর এলাকার ভেলুপাড়ায় এ ঘটনা ঘটে ।

নিহতদের নাম টুনি খাতুন ও সাবিয়া খাতুন। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

টুনি ঈশ্বরদী শহরের ভেলুপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে ও সাবিয়া একই এলাকার জায়দুল ইসলামের মেয়ে। 

টুনি আলহাজ টেক্সটাইল মিল হাইস্কুলের ৮ম শ্রেণি ও সাবিয়া ভেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই কিশোরী গ্রামের আব্দুর রহমানের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরের কাছে গেলে তাদের ভাসমান লাশ দেখতে পায়।