সুজানগর প্রতিনিধিঃ
সুজানগরে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক সুরুজ শেখ (৩০) কে এলাকাবাসীর সহযোগীতায় গ্রেফতার করেছে।
গতকাল সোমবার (০২ জুলাই) দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার চরমানিকদীর গ্রামের সোনাই শেখের ছেলে।
থানা পুলিশ জানায়, সোমবার সকালে উক্ত সুরুজ উপজেলার মসজিদপাড়া গ্রামের প্রতিবন্ধী মেয়েটিকে (২০) বাড়ির সবার অজান্তে স্থানীয় একটি পার্কে বেড়ানোর কথা বলে নিয়ে যায়।
বেশ কিছু সময় সে কিশোরীটিকে নিয়ে ও পার্কে বেড়ানোর এক পর্যায়ে ভবানীপুর গ্রামের একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করতে থাকে।
এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ঘটনা দেখে থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি ধর্ষন মামলা হয়েছে।
