ঈশ্বরদী প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে ঈশ্বরদীতে রাজনীতির মাঠ সরগরম দলীয় নেতা কর্মীদের বিভিন্ন কর্মসূচিতে।
আগামী শনিবার ১৪ ই জুলাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রতিদিনই আনন্দ মিছিল ও বিভিন্ন ইউনিটের বর্ধিতসভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহঃস্পতিবার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস এর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকালে প্রায় সাত শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি ঈশ্বরদী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে। এসময় প্রধানমন্ত্রীকে পাবনায় স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
পরে জননেত্রী শেখ হাসিনার পাবনা সফর সফল করার লক্ষে ঈশ্বরদী মহিলা কলেজের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, সাবেক সাধারন সম্পাদক আবু সাঈদ, ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত রাসেল প্রমুখ।
এসময় জুবায়ের বিশ্বাস বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে কিন্তু কতিপয় হাইব্রিড দলে অনুপ্রবেশ করে বিতর্কিত কর্মকান্ড করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ম্লান করে দিচ্ছে।
তিনি আরো বলেন, এসকল হাইব্রিডদের দ্বারা দলের ত্যাগী নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে। তিনি হুশিয়ারী দিয়ে বলেন এসকল হাইব্রিড ও সংগঠন ব্যবসায়ীদের যে কোন মূল্যে প্রতিহত করে ঈশ্বরদীকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা হবে।
উল্লেখ্য আগামী ১৪ ই জুলাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদীর রুপপুর আনবিক কেন্দ্রের ২য় ইউনিটের আনবিক চুল্লির ঢালাই কাজ ও ঈশ্বরদী-পাবনা রেলপথ উদ্বোধন করবেন। এদিন বিকাল ৩ টায় তিনি পাবনা পুলিশ গ্রাউন্ডে একজনসভায় ভাষণ দেবেন।
