আটঘরিয়ায় সোনালী ব্যাংকের নতুন ঠিকানার শুভ উদ্বোধন


স্টাফ রিপোর্টারঃ
আটঘরিয়া উপজেলার সোনালী ব্যাংকের নতুন ঠিকানায় শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করেন আটঘরিয়া পৌরসভার মেয়র জনাব মোঃ শহিদুল ইসলাম রতন ও আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পাবনা অঞ্চলের
বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন । 

আটঘরিয়া শাখার ম্যানেজার মোঃ রেজাউল করিমের আমন্ত্রণে ও সার্বিক ব্যাবস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জহুরুল হক, আটঘরিয়া রিপোর্টার্স সাধারণ সম্পাদক ও জেএস ইলেকট্রনিক্স (ওয়ালটন ও সিঙ্গার শোরুম) পরিচালক মোঃ জিল্লুর রহমান রানা,  সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন, মাসুদ রানা।

উল্লেখ্য দেবোত্তর বাজারের আর এস প্লাজার দ্বিতীয় তলা (জেএস ইলেকট্রনিক্স, ওয়ালটন ও সিঙ্গার শোরুম এর পাশে) উপজেলা মেইনরোড বর্তমান ঠিকানা ।