পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


মিজান তানজিল,পাবনাঃ
“স্বয়ংসম্পূর্ন মাছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস সপ্তাহ ্উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলা পরিষদের ডাকবাংলো মোড় থেকে এক বর্ণার্ঢ্য র‌্যালী বের হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়।র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপস্থিত  অতিথিবৃন্দ। 

পরে পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

এতে জেলা মৎস কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র অফিসার কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমূখ। বক্তারা সকলকে মৎস্য চাষে এগিয়ে আসার আহবান জানান।