বার্তাকক্ষঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ গ্রহণ করেছেন পাবনার কৃতিসন্তান সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সোমবার (২৩ জুলাই) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামসহ পুরস্কারপ্রাপ্তদের হাতে এই অনন্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৩ জুলাই) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামসহ পুরস্কারপ্রাপ্তদের হাতে এই অনন্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুনামগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য তিনি (সাধারণ ক্যটাগরিতে ব্যক্তিগত) এ পদক পেয়েছেন। এ বছর ৩৯ জন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান কে এই পদক দেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বিপ্লব ২০১৭ সালের মে মাসে সুনামগঞ্জের হাওরবাসীর সংকটময় মুহুর্তে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এর পর থেকে হাওরের মানুষের জীবন সংগ্রামে টিকে থাকার জন্য একমাত্র বোরো ফসল রক্ষায় ভুমিকা নেন তিনি। প্রতি বছর হাওরে ফসলরক্ষা বাধ নির্মাণের নামে লুটপাট বন্ধে তার ব্যতিক্রমী নানা উদ্যোগ ও ঠিকাদারদের দুর্নীতি বন্ধে সাহসি পদক্ষেপ গ্রহণ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম কে আলোচনায় রেখেছে বছর জুড়েই।
তাঁর প্রচেষ্টায় গঠিত ‘জেলা প্রশাসনের মনিটরিং সেল’ হাওরের ফসলরক্ষা বাধের কাজ সঠিকভাবে হচ্ছে কি না সে বিষয়ে নিয়মিত সার্বিক প্রতিবেদন জমা দিতে থাকে।
এই মনিটরিং সেল এ সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধি সমাজের প্রতিনিধিবৃন্দ, লেখক, হাওর উন্নয়নকর্মীসহ সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তারা ছিলেন।
নিয়মিত পরিদর্শণে জেলা প্রশাসক সাবিরুল ইসলামও ছুটেছেন হাওরে হাওরে। বাধ নির্মাণে সচ্ছতা থাকায় ও কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় সুনামগঞ্জের কৃষকরা বিগত কয়েক বছর পর ঘরে তোলেন সোনালী ধান। কৃষকদের ঘরে ফিরে সচ্ছলতা।
তিনি সুনামগঞ্জের নতুন ওবর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে জেলার প্রতিটি ইউনিয়নসহ ১১ উপজেলায় মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
তার এমন পরিকল্পনায় ইতোমধ্যে জেলার বিভিন্ন অঞ্চলে ৩১টি মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছে। তিনি সুনামগঞ্জে স্বাধীনতা উপত্যকা চিহ্নিতকরণ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, বধ্যভূমি চিহ্নিতকরণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সিরাজের নামে কটেজ নির্মাণের অন্যতম উদ্যোক্তা।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জনপ্রশাসন পদক পাওয়ায় সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়িবৃন্দ ও সুধীজন অভিনন্দন জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য সাবিরুল ইসলাম পাবনার বিশিষ্ঠ রাজনীতিবিদ খাপড়া ওয়ার্ডের গুলিবিদ্ধ বিল্পবী, ভাষা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আমিনুল ইসলাম বাদশার একমাত্র পুত্র ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির ভাতিজা।
পাবনা পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামে জন্ম নেয়া পাবনা জেলা স্কুলের ছাত্র সাবিরুল ইসলাম ১৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
