পাবনার ঈশ্বরদীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলার  মধ্য-অরণকোলা আলহাজ্বক্যাম্প এলাকা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম শিলা খাতুন (১৮)। সে ঐ এলাকার ছানাউল্লাহ'র স্ত্রী। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এই নারীকে শ্বাস রোধ করা হয়েছে। 

ঘটনার পর থেকে নিহতের স্বামী ছানাউল্লাহ পলাতক রয়েছে।  

আজ শনিবার (২১ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতদিয়ে জানা যায়দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। 

এরপর যে কোন সময় শিলাকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী ছানা পালিয়ে যায় বলে ধারণা করছেন এলাকাবাসী।