পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে জমজ ২ ভাইয়ের মৃত্যু


এস.এম. জহুরুল হক, নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে আহাদ ও সামাদ নামের আড়াই বছরের দুই জমজ সহোদর ভাই বৃহস্পতিবার ১২টার দিকে পানিতে ডুবে মারা গেছে। 

তারা ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।

পারিবারিক সুত্রে জানা যায়, তাদের অজান্তে শিশু দুটি খেলতে খেলতে বাড়ীর পাশে পুকুরে ডুবে মারা যায়। 

১২টার দিকে পানিতে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করলেও ততক্ষণে তারা আর বেঁচে নেই। 

এ মৃত্যর খবরে শিশু দুটিকে এক নজর দেখতে শত শত লোকের ভিড় করছে ওই বাড়িতে। এলাকার শোকের ছায়া নেসে এসেছে।