পাবনা প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবার ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা এমসিকিউ (নৈবত্তিক) এর পরিবর্তে লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
বিগত বছরগুলোতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতো। পাবিপ্রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগে স্নাতক ( ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান) বিবিএ, পাঁচ বছর মেয়াদি ব্যাচেলার অব আর্কিটেকচার ও বি ফার্ম (প্রফেশনাল) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুক্রবার লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পূর্ন নম্বর ৯০ সময় এক ঘন্টা ৩০ মিনিট।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.pust.ac.bd -তে যথা সময়ে পাওয়া যাবে।

