পাবনা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ, যুদ্ধাহত ও জীবিত মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে পাবনায় স্বাধীনতা স্কয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুলাই) বেলা ১১ টায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, মুজিব বাহিনীর সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু এই ফলক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানান, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু।
এ সময় অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, আলহাজ্ব আঃ লতিফ বিশ্বাস, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মোর্তজা বিশ্বাস সনি, পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি শিবলী সাদিকসহ বীরমুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচনের মধ্যদিয়ে শুরু হয় ‘মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মরণে স্বাধীনতা স্কয়ার’ এর নির্মাণ কাজ।
