নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলায় নিজবাড়ীর বসতঘর থেকে মা ও তার দুই বছর বয়সী ছেলে সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার(২১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরতারাবাড়িয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বড়দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারনা, চরতারাবাড়িয়া গ্রামের সুমন জোয়ার্দারের স্ত্রী রুশি খাতুন (২৫) তার ছেলে রোহানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।
