পাবিপ্রবি'তে প্রথমবারের মত রিজেন্ট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মত রিজেন্ট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার (১৫ জুলাই) বিকাল ৩টায়। 

এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান। 

তিনি মোট ৩০ ভোটের মধ্যে ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। তিনি ৮ ভোট পেয়েছেন।

নব নির্বাচিত রিজেন্ট বোর্ড সদস্য ড. মো. মুশফিকুর রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতোপূর্বে ভূমিকা রেখেছি, ভবিষ্যতেও যেন রাখতে পারেন বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে এই দোয়াই কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ সহ রেজিস্ট্রার, ৪টি অনুষদের ডিন, ২১টি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫জন সদস্য।