পাবনা প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকার কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
আজ সোমবার (২৩ জুলাই) ঈশ্বরদীর চাঞ্চল্যকর যুবলীগ কর্মী আলম হত্যা মামলার প্রধান আসামী রাজিব সরকার পাবনা আমলি-২ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক আবু বাছেদ তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলম হত্যা মামলার প্রধান আসামী উপজেলা যুবলীগ সভাপতি রাজিব সরকার সোমবার সকালে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আবু বাছেদ এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করি।
এসময় বিজ্ঞ আদালত তার জামিন আবেদন "না মঞ্জুর" করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য ২০১৬ সালের ১০ই আগষ্ট ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড়ে যুবলীগকর্মী আরিফুল ইসলাম আলম কে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১১দিন পর ২১ শে আগষ্ট আলম মারা যায়।
এ ঘটনায় আলমের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। যুবলীগ নেতা রাজিব সরকার উক্ত মামলার প্রধান আসামী।
