সাঁথিয়ায় বিদ্যুৎ বিভাগের ভূলে প্রান গেল বিদ্যুৎ শ্রমিকের


এস.এম.জহুরুল হক, সাঁথিয়াঃ
পাবনার সাঁথিয়ায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিপুল (৩০) নামে এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। 

সে বেড়া উপজেলার খাস আমিনপুর গ্রামের বেলাল মোল্লার ছেলে। 

ঘটনাটি ঘটেছে  বুধবার দুপুরের দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের বিশ্বরোড সংলগ্ন বিদ্যুতের পোলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,  বুধবার দুপুরের দিকে কাশিনাথপুরের হাজী আসলাম ঠিকাদারের বিপুল নামে এক শ্রমিক পুন্ডুরিয়া বিশ্বরোড সংলগ্ন একটি বিদ্যুতের পোলে লাইন সংস্কার কাজ করতে যায় । 

এ সময়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়। 

স্থানীয়রা অভিযোগ করেন বিদ্যুৎ বিভাগের গাফলতির কারণে এ দুর্ঘটনা ঘটে।