ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনা-৪ আসনের ঈশ্বরদী উপজেলার কালিকাপুর বাজারে নৌকার পক্ষে জনমত গঠনে গণসংযোগ করেছেন এই আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস।
এসময় তিনি বঙ্গকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড ও বিএনপি জামাতের জালাও পোড়াও এর কথা তুলে ধরে আওয়ামীলীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনার যুক্তিকতা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আহবান জানান।
এসময় জনপ্রিয় সাবেক সংসদ সদস্য প্রিয় নেতা পাঞ্জাব বিশ্বাসকে কাছে পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও উচ্ছাসিত এবং অসংখ্য মানুষ তাঁকে আবেগে জড়িয়ে ধরে অশ্রু-সজল হয়ে পড়েন।
তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় প্রিয় নেতা পাঞ্জাব বিশ্বাসের অংশীদারিত্ব দেখতে চান। জবাবে পাঞ্জাব বিশ্বাস তার সহজ সরল ভঙ্গীতেই বলেন, বাঙালী জাতির পিতার কন্যার মতো বিচক্ষণ রাষ্ট্রনায়ক যাকে এই গুরুত্বপূর্ণ আসনের জন্য যোগ্য মনে করবেন তাকেই আওয়ামীলীগ দলীয় চুড়ান্ত মনোনয়ন দেবেন। তার মতো বিচক্ষণ সংগঠক এর কাছে নিজেকে এই আসনের জন্য যোগ্য বলে তুলে ধরে দলীয় মনোনয়ন চাওয়াটা হচ্ছে চরম ধৃষ্টতার পরিচয় দেয়া।
তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় প্রিয় নেতা পাঞ্জাব বিশ্বাসের অংশীদারিত্ব দেখতে চান। জবাবে পাঞ্জাব বিশ্বাস তার সহজ সরল ভঙ্গীতেই বলেন, বাঙালী জাতির পিতার কন্যার মতো বিচক্ষণ রাষ্ট্রনায়ক যাকে এই গুরুত্বপূর্ণ আসনের জন্য যোগ্য মনে করবেন তাকেই আওয়ামীলীগ দলীয় চুড়ান্ত মনোনয়ন দেবেন। তার মতো বিচক্ষণ সংগঠক এর কাছে নিজেকে এই আসনের জন্য যোগ্য বলে তুলে ধরে দলীয় মনোনয়ন চাওয়াটা হচ্ছে চরম ধৃষ্টতার পরিচয় দেয়া।
তিনি আরো বলেন, নেত্রী নিশ্চয় তার বিচক্ষন দৃষ্টি দিয়ে সঠিক যোগ্য ব্যক্তিকেই নৌকার কাণ্ডারি নিয়োগ করবেন। তাঁর কাছে দলীয় মনোনয়ন চেয়ে পাওয়া যাবে না, আবার দিলেও ঠেকানো যাবে না। তবে জনগণের প্রিয় মানুষকেই মনোনীত করবেন বঙ্গকন্যা শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা তুতুল বিশ্বাস, লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বলিষ্ঠ আওয়ামীলীগ নেতা আনিস মোল্লা, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ এর সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন হেলাল, ঈশ্বরদী উপজেলা যুবলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ দলীয় সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আক্তারুজ্জামান আক্তার, ১৪ দলের অন্যতম শরীকদল জাসদের ঈশ্বরদী উপজেলা শাখার সহ-সভাপতি ও সৃষ্টি কটনমিলের মালিক জামাল উদ্দিন, আটঘরিয়া উপজেলা জাসদের সভাপতি ও জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল জলিল, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু দাউদ বকুল, দাশুড়িয়া ইউনিয়ন সেচ্চাসেবকলীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দন, কালিকাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান মাস্টার, বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা মজিদ মেম্বার, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, মাজপাড়া ইউনিয়ন যুবলীগ এর সহ-সভাপতি মিলন মন্ডল, ও সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি ও আটঘরিয়া উপজেলা মানবাধিকারের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক রইস উদ্দিন মাস্টার, স্থানীয় আওয়ামীলীগ নেতা ডাঃ মিজানুর রহমান ভুটিয়া,অধ্যাপক মকবুল হোসেন সহ বিপুল সংখ্যক আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্চাসেবক লীগ, ছাত্রলীগ, অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের এক বিরাট অংশ।

