আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় এলজিইডির আওতায় পাকা সড়ক নির্মান কাজে নিম্নমানের উপকরণ ব্যাবহারের অভিযোগ উঠেছে।
নিম্নমানের ইট, খোয়া, বালু পরিবর্তন করে ভালো উপকরণ দিয়ে পাকা সড়কের কাজ করার জন্য এলাকাবাসী চলমান কাজ বন্ধ করে দিয়েছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক অভিযোগের ছায়ালিপি ও সরেজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডি এর আওতায় উপজেলা চাঁদভা ইউনিয়নের ভরতপুর সোনার বাড়ীর মোড় হতে জাহের সরদারের বাড়ী পর্যন্ত ১ কিলমিটার পাকা সড়ক নির্মানের জন্য ৪৬ লাখ ১২ হাজার ৫ শত ৯৩ টাকায় ট্রেন্ডারের মাধ্য কাজ পায় জেলার সুজানগর উপজেলার মেসার্স সিয়াম সায়েম ট্রেডার্স।
উক্ত কাজে অত্যান্ত নিম্নমানের খোয়া, বালু ও ইট ব্যাবহার করছেন মেসার্স সিয়াম সায়েম ট্রেডাস। উক্ত নিম্নমানের উপকরণ ব্যাবহার করে সড়ক নির্মান বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
চাঁদভা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের বলেন, আমরা এলাকাবাসী বার বার নিম্নমানের উপকরণ ব্যবহার করতে বাধা দিয়েছি।
তবুও এলাকার কিছু অসাধু ব্যাক্তিকে ম্যানেজ করে জোড় পূর্বক নিম্নমানের খোয়া, বালু ও ইট ফেলে কাজ করছে। এবিষয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা বিরাজ করেছ।
তিনি আরও বলেন উক্ত কাজ মেসার্স সিয়াম সায়েম ট্রেডাস পেলেও অন্য একজন ব্যাক্তির কাছে বিক্রি করে দেয়ায় কাজের মান আরও বেশি খারাপ হচ্ছে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সড়ক নির্মান কাজ গত ১৭ এপ্রিল-২০১৮ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অর্ধেক কাজ শেষ করতে পারেনি মেসার্স সিয়াম সায়েম ট্রেডাস।
এবষিয়ে উপজেলা উপসহকারি প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ খান জানান, আমাদের জানার বাইরে এই নিম্নমানের উপকরণ এনে ফেলা হয়েছে। তবে খবর পেয়ে উক্ত নিম্নমানের খোয়া পরিবর্তন করে দিতে নির্দেশ দেয়া হয়েছে।
নিমানের উপকরণ পরিবর্তন করে সিডিউল অনুযায়ি উপকরণ ব্যাবহার করে কাজ করার দাবী জানিয়েছেন এলাকাবসীর।
