মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাবনায় শুভাগমন উপলক্ষে জেলা আঃলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধিঃ
আগামী ১৪ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাবনার জনসভা সফল করা উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শেখ হাসিনার জনসভা স্মরণকালের বিশাল জনসভা করার প্রত্যয় ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগের নেতারা। সভায় সকল ইউনিট আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেও নির্দেশনা দেয়া হয়।



শনিবার (৭জুলাই) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু এমপি, সহ-সভাপতি রেজাউল রহিম লাল,আলহাজ্ব মকবুল হোসেন এমপি, আবুল কালাম আজাদ বাবু, চন্দন কুমার চক্রবর্তী, নুরুজ্জামান বিশ্বাস, আব্দুল হামিদ মাস্টার, তোফাজ্জল চৌধুরী ও শহিদুল্লাহ হোসেন শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক শামীম, বেলায়েত আলী বিল্লু, বশির আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, মনির উদ্দিন আহমেদ মান্না ও আহমেদ ফিরোজ কবির 


উপদেষ্টা সদস্য সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস, অা.স.ম আব্দুর রহিম পাকন, আইনবিষয়ক সম্পাদক আব্দুস সামাদ খান রতন, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল বারি বাকী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম আজম শাওয়াল বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ

প্রচার সম্পাদক কামিল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদক মাহাজেবিন শিরিন পিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু, যুব ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল মতিন, শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক প্রলয় চাকী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. আসলাম বিশ্বাস মাসুদ, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার মো. সায়েদ আলী (জিরু), উপপ্রচার সম্পাদক হাজি শরীফ (শরিফুল ইসলাম), কোষাধ্যক্ষ আব্দুল হান্নান। 



সভায় আগামী ১৪ জুলাই পাবনা পুলিশ প্যারেড মাঠে জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগসহ সর্বস্তরের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে জনসভায় যোগদানের জন্য নিদের্শ দেয়া হয়।