শেখ হাসিনা প্রতি-নিয়ত দেশের অবহেলীত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে-এমপি প্রিন্স


পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন শেখ হাসিনা প্রতি-নিয়ত দেশের অবহেলীত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা সরকার দেশ গড়ার রাজনীতি করে, প্রতি-হিংসার রাজনীতি করে না। 

এ সরকার দেশের খেটে খাওয়া, রিক্সা চালক,কৃষক,দিনমজুরী মানুষের সরকার।


এ জন্যই আগামী নির্বাচনে সর্বস্তরের মানুষ নৌকায় ভোট দিবে। কারন নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়।উন্নয়ন হয় এদেশের মানুষের ভাগ্যের।



এমপি প্রিন্স আরো বলেন, আগে যে ভাতা দেওয়া হত তা একদম কম, কিন্তু এখন মোটামোটি একটা সন্মান জনক ভাতা দেওয়া হচ্ছে, আগামীতে সরকার এ ভাতার পরিমান আরো বৃদ্ধি করবে। তাই সকলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।



পাবনা সদর উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার মালঞ্চী ও মালিগাছা ইউনিয়নের সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকার ভোগীদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।

উপজেলা সমাজসেবা অফিসার হারুনুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস-চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, মালঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ,উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক হিরক হোসেন, পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, সাবেক ছাত্রলীগ নেতা সরদার স্বপন আহমেদ,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা খাতুন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম মুন্নু,মালঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, মালিগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, সাধারন সম্পাদক আব্দুল করিম, সহ-সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন সরদার, যুগ্ন সম্পাদক আবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক সেলিম মন্ডল, সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ আলী, সম্পাদক ইব্রাহিম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুস সালাম,সম্পাদক আব্দুর রহিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন রুবেল,সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহান সহ মালঞ্চী ও মালিগাছা ইউনিয়নের মেম্বার,মহিলা মেম্বার এবং আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 


পরে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে মাহমুদপুরে একটি রাস্তার মেরামত কাজের উদ্বোধন করেন সাংসদ গোলাম ফারুক প্রিন্স।