মিজান তানজিল, পাবনাঃ
পররাষ্ট্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ গড়তে নৌকা বিজয়ের বিকল্প নেই।
নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে পারলে এদেশের কোন জায়গায় অন্নুনত থাকবে না। ইতোমধ্যেই শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পা দিয়েছে। আওয়ামীলীগ সরকার অবিরাম দেশের উন্নয়নেই কাজ করে যাচ্ছে।
এ সরকারের মত কোন সরকার দেশের এমন উন্নয়ন করতে পারবে না। তাই সবাইকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এমপি প্রিন্স আরো বলেন, আওয়ামীলীগ সরকার সাধারন জনগনের সরকার,এদেশের খেটে খাওয়া মানুষ,রিক্সাওয়ালা,দিনমজুরী,অবহেলীত মানুষের সরকার।
তিনি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলার। কানাডা,আমেরিকার মত উন্নত রাষ্ট্রে তৈরী করার। তার স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে চলছে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার দুপুরে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৩৯ নং চরকোশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দোগাছি ইউনিয়ন পরিষদের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ,বৃক্ষরোপন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মর্জিনা লতিফ ট্রাষ্টের মহাসচিব আলহাজ্ব লতিফ বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, এলজিএসপি-৩ ডিসি অফিসের ডিস্ট্রিক ফ্যাসালেটর মনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুদ্দিন মান্ন,শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমত আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,অর্থবিষয়ক সম্পাদক হীরক হোসেন
পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ সাইফুর ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা কামাল, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ খান সহ অভিভাবক,শিক্ষক –শিক্ষার্থীবৃন্দ ও স্থানী আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।
এসময় ৫টি বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩শত শিক্ষার্থীদের ব্যাগ,বিদ্যালয়ের অফিসের জন্য চেয়ার,আলমারি ও শিক্ষার্থীদের ক্লাসে বসার জন্য বেঞ্চ দেওয়া হয়। এবং পরে চরকোশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অতিথিবৃন্দদের সমন্বয়ে বৃক্ষরোপন করা হয়।
