এস.এম.জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার সাঁথিয়ায় শিক্ষকের ঘরের মেঝে খুড়ে মিললো ১৮টি বিষাক্ত গোখড়া সাপ।
উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের হোসেন আলী মোল্লার ছেলে ছোন্দহ আল হেরা দাখিল মাদরাসার শিক্ষক আঃ মমিনের বসত ঘর খুড়ে শুক্রবার(২০ জুলাই) সকালে সাপগুলো উদ্ধার করা হয়। বিষধর সাপ উদ্ধারের সংবাদে স্থানীয়রাসহ শিক্ষক পরিবার আতংকের বিরাজ করছে।
জানা যায়, গতবুধবার সকালে শিক্ষক মমিনের বসত ঘরের পিছনে গোখড়া সাপের একটি খোসা দেখতে পান তার পিতা হোসেন আলী মোল্লা। শুক্রবার সকালে স্থানীয় সাপুরিয়া সালামকে জানালে সে গর্ত থেকে একটি বিষধর গোখড়া সাপ উদ্ধার করে।
এরপর এলাকাবাসীর সহায়তায় সাপুরিয়া ঘরের মেঝে খুড়ে একে একে ছোট বড় ১৮টি গোখড়া সাপ উদ্ধার করে। সাপ উদ্ধারের সংবাদে উৎচ্ছুক জনতার ঢল নামে শিক্ষক মমিনের বাড়িতে।
শিক্ষক আঃ মমিন জানান, সাপের খোসা দেখার পর থেকেই আমরা আতংকগ্রস্থ ছিলাম। সাপুরিয়া ১৮টি সাপ নিজ বসত ঘর থেকে উদ্ধার করেছে ভাবতেই ভয় লাগছে। এত সাপ উদ্ধারের পর থেকে আমরা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছি।
এর আগে নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লার বসত বাড়ি থেকে ১১টি গোখড়া সাপ উদ্ধার করে স্থানীয়রা।
