এস.এম. জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার বেড়ায় ৭ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ শিমুল (২৫) নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে বেড়া মডেল থানা পুলিশ ।
আটককৃত শিমুল বেড়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের আমাইকোলা গ্রামের হোসেন প্রামানিকের ছেলে।
বেড়া থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ জুলাই রাত ৯ টায় বেড়া মন্দিরা সিনেমা হলের সামনে এক যুবক ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রয় করছে ।
এ সময় অভিযান চালিয়ে এস,আই সুব্রত কুমার বিশ্বাস ও এস,আই জয়দেব সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শিমুল(২৮)কে ৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ আটক করে ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আটককৃত শিমুল দীর্ঘদিনধরে মাদক ব্যবসা করে আসছিলো ।
এ ব্যাপারে বেড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
