দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ ঠান্টু হৃদরোগে আক্রান্ত হয়ে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টায় ইন্তেকাল করেছেন-(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি বেশ কিছুদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা নামাজ আজ সোমবার (৩০ জুলাই) বাদ আসর ইসলামগাঁতী গোরস্হান ময়দানে অনুষ্ঠিত হবে।
মরহুমের মত্যুতে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনাটাইমস অনলাইন পত্রিকা পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
