নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় পুলিশ লাইন মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেছেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ঠ সমাজ সেবক ও পৃষ্ঠপোষক অঞ্জন চৌধুরী পিন্টু।
এসময় তিনি জনসভাস্থলের মঞ্চ সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও সার্বিক খোজ খবর নেন।
জনসভাস্থল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি স্বপন চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ সরকারী দায়িত্বপ্রাপ্ত কমকর্তাবৃন্দ ও নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, শনিবার ১৪ ই জুলাই পাবনায় আসছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এদিন তিনি রুপপুরে আনবিক প্রকল্পের ২য় ইউনিটের পারমাণবিক চুল্লির ঢালাইকাজ ও ঈশ্বরদী-পাবনা রেলপথ সহ মোট ৪৯ টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।
এদিন বিকাল ৩ টায় পাবনা পুলিশ লাইন মাঠে পাবনা জেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন।
ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান সাংসদ গোলাম ফারুক প্রিন্স, সেই সাথে শনিবারের পুলিশ লাইন মাঠের জনসভা স্মরণকালের বৃহত্তর জনসমুদ্রে পরিনত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

