এস.এম.জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৭ জুলাই পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে অপ্রতিরোধ্যদেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দিবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৬ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ও পাবনা-১ সংসদ সদস্য আলহাজ্ব এড. শামসুল হক টুকু এমপি’র নেতৃত্বে বর্ণ্যাঢ্য র্যালী বের হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
পরে উপজেলা হল রুমে নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ এড. শামসুল হক টুকু এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জণ কুমার প্রাং।
এসময় আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান,পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, উপজেলা আ’লীগ নেতা হাসান আলী খাঁন, রবিউল করিম হিরু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতান মাহমুদ, কৃষক, আব্দুর রশিদ প্রমুখ সহ আরো অনেকে।
