নৌকাকে বিজয়ী করার লক্ষে নেতাকর্মীদের সাথে জুবায়ের বিশ্বাসের মতবিনিময়


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রুপপুরে দলীয় নেতাকর্মী ও আওয়ামীলীগ সমর্থক সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস।

আজ সোমবার (৩০ জুলাই) রুপপুরের বিবিসি বাজারে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে আওয়ামীলীগ কে আবারো সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য জনগনের প্রতি অনুরোধ জানান।

এসময় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শচীনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, সন্ত্রাসী হামলায় নিহত পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টুর বাবা আবুল কালাম আজাদ সহ স্থানীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীবৃন্দ।