আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আহমেদ রোহান এর অকাল মৃত্যুতে রবিবার সকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা জেলা জাসদের সভাপতি ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমিরুল ইসলাম রাঙা ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্যদেন সহকারি প্রধান শিক্ষক গোলাম পাঞ্জাব, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইয়াছিন আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় সেখানে নিহত রোহানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা শিক্ষক মোঃ রজব আলী।
উল্লোখ্য গত ২৪ মে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আহমেদ রোহান নিহত হয়।
