পাবনায় খালেদা জিয়ার মুক্তি ও নতুন কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ


পার্থ হাসান,পাবনাঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে এবং জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার ৬ সদস্যের কমিটি অবিলম্বে বাতিল ও নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল পাবনা জেলা শাখা। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন।

আজ শনিবার (৩০ জুন) সকাল ১১টায় শহরের মহিষের ডিপু থেকে জেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। 

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

এসময় বিক্ষোভ মিছিল শেষে এক পথ সভায় বক্তব্য দেন, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, ওয়াসিব আব্রার হাসিব, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সরকার, সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. ইমরান মানিক, রুমন আক্তার প্রমূখ।

এসময় বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং পাবনা জেলা শাখার ৬ সদস্যের কমিটি অবিলম্বে বাতিল করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুদৃষ্টি কামনা করেন।