আটঘরিয়ায় বাবার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা


মোঃ জিল্লুর রহমান রানা,আটঘরিয়াঃ
পাবনার আটঘরিয়া উপজেলা একদন্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আল-আমীন হোসেন (১৪) বিষ পানে আত্মহত্যা করেছে। গত বৃহস্প্রতিবার দিনগত রাতে উক্ত ঘটনাটি ঘটে। 

সে একদন্তের পার্শবর্তী জয়কৃষ্টপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানাযায়, গত চারদিন আগে বাবার উপর অভিমান করে আগাছা নাশক ঔষধ খেয়ে নেয়। 

এতে সে অসুস্থ হলে চিকিসা দিয়ে বাড়িতে আনলে ঐদিন রাতে তার মৃত্যু হয়। 

উক্ত ঘটনায় আটঘরিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।