স্টাফ রিপোর্টার
পাবনার আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনা স্থলে এলাকাবাসীর উদ্যোগে এক স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২শে জুন উপজেলার উত্তরচক (কেরানীর ঢাল) মহল্লাবাসীর উদ্যোগে জুমার নামাজের পরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন শিবপুর ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মোঃ আব্দুল মজিদ ও মাজপাড়া আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন স্বপন ট্রেডার্সের স্বপন হোসেন, আব্দুল কাদর, দেবোত্তর ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান মাসুম, আটঘরিয়া পৌসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল ইসলামসহ এলাকাবাসী ও নিহতের আত্মীয় স্বজনেরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনাসভা ও নিহতদের স্বরণে এক মিনিট কাল নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জিল্লু রহমান রানা।
উল্লেখ্য গত ২৪ মে উক্তস্থানে সড়ক দূর্ঘটনায় পাবনা সদর উপজলোর টেবুনিয়া মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সিদ্দক মেমোরিয়ালের ৯ম শ্রেণীর ছাত্র মোঃ রাফাত হোসেন(১৫), দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র পাবনা সদর উপজেলার রানীগ্রামের মৃত রাজু হোসেনের ছেলে মোঃ রোহান হোসেন (১৪) এবং অপর আরেক দূর্ঘটনায় আরও একজন নিহত হয়।
