পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বার্তাসংস্থা পিপঃ 
পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (৭ই জুন) সন্ধ্যায় পাবনা সার্কিট হাউস প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
ইফতারের আগে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন পাবনা কাচারী মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা বাকের হোসাইন। 
পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ আমিন্ত্রত অতিথিদের স্বাগত জানান। 
পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো: আজিজুর রহমান, লতিফ রিয়েল এষ্টেটের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর ড. প্রীতম কুমার দাস, এলজিইডি নিবার্হী প্রকৌশলী মো. রেজাউল করিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাবনা জোনের নির্বাহী প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. ফরহাদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক আব্দুস সালাম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ‘র সিনিয়র সহ সভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, মাহাতাব বিশ্বাস গ্রীণ সিটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান, পাবনা জেলা জাসদ সভাপতি আমিরুল ইসলাম রাঙা, জেলা ওয়াকার্স পার্টি সভাপতি জাকির হোসেন, ন্যাপ নেতা রেজাউল করিম মনি, সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক দৈনিক নতুন বিশ্ববার্তা সম্পাদক মো. শহিদুর রহমান শহীদ, কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, চ্যানেল আই ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, দৈনিক খবর বাংলা নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম বকুল, পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, দৈনিক আজকের ইতিহাস সম্পাদক আবু হাসনা মোঃ আইয়ুব, বাসস জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, এটিএন নিউজ ও পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, আমাদের অর্থনীতি প্রতিনিধি মিজান তানজীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা, পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন কলেজের প্রধানগন ইফতারে উপস্থিত ছিলেন।