পাবনা প্রতিনিধিঃ
পাবনায় প্রকাশ্যে দিবালোকে ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
আজ রবিবার (২৪শে জুন) সন্ধা সাড়ে ৬টার দিকে জেলার আতাইকুলা থানার সন্ত্রাস কবলিত ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এঘটনা ঘটে।
প্রকাশ্যে ২জনকে হত্যার পর গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে বীর দর্পে চলে যায় হত্যাকারীরা।
নিহতরা হলেন তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আঃ গফুর (৫৫) ও গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে ব্যবসায়ী ইদ্রিস আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধা সাড়ে ৬টার দিকে পরিকল্পিতভাবে তেবাড়িয়া বাজারের দু দিক থেকে কয়েকটি হোন্ডারোহী হেলমেট ও মুখোশধারী একদল দুবৃর্ত্তর ইদ্রিস আলীর মুদি দোকানে আতর্কিত ভাবে হামলা চালায়।
এসময় দুবৃর্ত্তরা দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য আঃ গফুর এবং ব্যবসায়ী ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
পরে তারা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। এসময় ভয়ে বাজারের ব্যবসায়ীসহ অন্যরা আতংককিত হয়ে দিকবিদিক ছুটা ছুটি করতে থাকে।
মুহুর্তের মধ্যে বাজারের সব দোকান পাট বন্ধ হয়ে যায়। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
আতাইকুলা থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ক্লু উৎঘাটনের চেষ্টা চলছে। তবে কে বা কারা এ হত্যা কান্ড ঘটিয়েছে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেনি।
